প্রকাশিত: ১৫/০৯/২০২০ ২:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের বাকলিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজারের দরিয়ার দিঘী খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দিন (৩৬), রামুর ডেঘার দিঘী বহদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা আসছে এমন খবর পেয়ে শাহ আমানত সেতু সড়কের একটি কনভেনশন হলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে চালকের আসনে নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪৬টি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। এ সময় মাদক পাচারের অভিযোগে চালকসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer