প্রকাশিত: ২৫/০১/২০১৯ ৮:৩৪ এএম

কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এসআই ইনজামামুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান।

আহত আরো তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে সবাই পুরুষ বলে জানিয়েছেন পুলিশের এসআই ইনজামামুল হক।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...