ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ৯:২৮ এএম

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

Google news
ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে করে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। ৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে।

রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়।

অ্যাপটির তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জেরে ২০১৮ সালে টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer