প্রকাশিত: ০৮/০৮/২০২২ ৭:৩৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’র লিডারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এ সময় তাদের তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র। যার মধ্যে রয়েছে ১টি গুপ্তি ছোরা, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২টি ছোরা এবং ২টি লোহা ও ষ্টিলের পাইপ। শনিবার(৭ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রাইসুল ইসলাম সিমান্ত (গ্যাং লিডার), মো. নাঈম মিয়া, মো. হাসান, মো. পারভেজ মিয়া, আবির বিন হাকিম, মো. রাহাত, মো. রিয়াদুল ইসলাম। এদের প্রত্যেকের বয়স ২১ হতে ২৪ বছর।

রোববার (৭ আগষ্ট) দুপুরে র‌্যাব—১১’র সহকারি পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতরা প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে গুপ্তি ছোরা, লোহার ও ষ্টিলের পাইপ, ছোরা, সুইচগিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে র‌্যাব তাদের সম্পর্কে গোয়েন্দা নজরদারি করে এর সত্যতা পায়।

শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব—১১ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের সাত জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer