প্রকাশিত: ১০/০২/২০২১ ৭:১৬ পিএম

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্লাড ব্যাংক, রক্ত পরিসঞ্চালন কেন্দ্র, নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট ও সম্মেলন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন।

আজ বুধবার দুপুরে এসব উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো আব্দুস সালাম খান। এসময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপসচিব মো রফিকুল ইসলাম, উপপরিচালক মো সাইফুল ইসলাম, উপপরিচালক শামসু রহমান, এনজিও হো বাংলাদেশ প্রতিনিধি চিকিৎসক ভূকেন্দর কর অলাক, কক্সবাজার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়কারী অধ্যাপক চিকিৎসক ব্রিগেডিয়ার মোহাম্মদ আলী প্রমূখ।
প্রতিনিধি দলটি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার, স্যাম কর্নার, আন্তঃবিভাগ, বহি:বিভাগ, ইপিআই, কোভিড টিকাদান ইউনিট, বর্জ্য ব্যবস্থাপনা, টেলি মেডিসিন কর্নার, অসংক্রামণ রোগ কেন্দ্র, কিশোর- কৈশোর বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। পরে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে রোগ নিয়ন্ত্রক চিকিৎসক প্রণয় রুদ্রের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুগ্ন সচিব মো আব্দুস সালাম খান বলেন, উপজেলা স্বাস্থ্য সেবার মান সবদিক দিয়ে সন্তোষজনক। এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-
পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীলের কাছ থেকে অনেক কিছু দিক-নির্দেশনামূলক পরামর্শ ও ধারণা নিতে পারেন অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান সন্তোষজনক হওয়ায় মডেল হিসেবে রূপান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, এলাকাবাসী কথা চিন্তা করে প্রচার-প্রচারণার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ এর তিনটি টিকাদান কেন্দ্র ও রেজিস্ট্রেশন বুথ কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত চারদিনে উপজেলায় সম্মুখে যোদ্ধাসহ ১০০৮জন কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer