প্রকাশিত: ০৭/০১/২০১৮ ৮:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২২ এএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৭টি পরিবারের দেড় শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।
৭ জানুয়ারি সকাল থেকে শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া সহ আরো কয়েকটি পয়েন্ট দিয়ে দেড় শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু ঢুকেছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন দেড় শতাধিক রোহিঙ্গা ঢুকেছে জানিয়ে বলেন, তাদের মানবিক সহায়তা পূর্বক নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এ ছাড়া গতকালও শাহপরীরদ্বীপের ঘোলাচর পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৫৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে কোস্টগার্ড সদস্যরা আটক করে। পরে তাঁদের সাবরাং সেনা বাহিনীর ত্রাণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেনে ছিদ্দিক।

এদিকে রোহিঙ্গা ইস্যুর কারণে সেন্টমার্টিনেও পর্যটক তুলনামূলক কমে এসেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer