ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১০:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকালে এদের মধ্যে ১৪ জনকে অপেক্ষা করতে দেখা গেছে টেকনাফ বাস ষ্টেশন এলাকায় আবু ছিদ্দিক মাকের্ট এলাকায়।

এরা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুই জন নারী দুই জন পুরুষ ১০জন শিশু রয়েছে।

মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছা-কাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকুলে উঠেন। নৌকায় মোট ২২ রোহিঙ্গা ছিল। অপর ৮জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশা যোগে এরা টেকনাফ স্টেশন এলাকায় আসেন। ওখানে মাকের্টটিতে আশ্রয় নেওয়ায় গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মিয়ানমারেরর জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেন আরাকান আর্মি। এর পর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...