জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ৯:৪৫ এএম

নতুন সরকার শপথ গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল (১৪এপ্রিল) মঙ্গলবার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি টেকনাফ আসছেন বলে জানাগেছে।
প্রশাসন সুত্র জানায়,সরকার ঘোষিত “কৃষি কার্ড” কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। ১৪এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে কাংখিত ওই “কৃষি কার্ড” কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “কৃষি কার্ড” বিতরণ কর্মসুচীর উদ্বোধন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের (১-৩) ৩টি ওয়ার্ডকে বেঁচে নেওয়া হয়েছে। নতুন সরকারের ঘোষণা এবং চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তর ইতিমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানাগেছে। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত মার্চ মাসেই প্রকল্প এলাকায় জরীপ কার্যক্রম সম্পন্ন করেছেন। আধুনিক ও উন্নত প্রক্রিয়া অনুসরণ এবং ডুর টু ডুর সার্ভের মাধ্যমে প্রকৃত ১৬৯৮জন কৃষককে সুবিধাভোগী কৃষক হিসেবে সিলেকশন করা হয়েছে। নিখুঁত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত কৃষকরাই স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সরাসরি “কৃষি কার্ড” গ্রহণ করবেন।
কৃষি অফিস জানায়,ভুমিহীন, প্রান্তীক, ক্ষুদ্র, মাঝারী ও বড় কৃষকদের মধ্য হতে কৃষি,খামারী (প্রাণী সম্পদ), মৎস্য এবং লবণ চাষীরা জরীপের আওতায় অন্তর্ভুক্ত ছিলো। উপরোক্ত শ্রেনীর কৃষকদের মধ্য হতে সম্পূর্ণ স্বচ্ছ এবং আধূনিক প্রক্রিয়ায় ১৬৯৮জন কৃষককে বাছাই করা হয়েছে।
কৃষি অফিস সুত্রে জানাগেছে,ইতিমধ্যে সোনালী ব্যাংক টেকনাফ শাখায় বাছাইকৃত ১৬৯৮জন কৃষককে ফ্রি একাউন্ট করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কৃষকদের নির্দিষ্ট একাউন্টেই সরকার কর্তৃক প্রদত্ত আড়াই হাজার টাকা জমা হবে। যা একাউন্ট হোল্ডারের কৃষি কার্ডের সাথে লিংক করে দেওয়া হয়েছে। কৃষি অফিস সুত্র আরো জানায়,কৃষকরা উক্ত টাকা সরাসরি উত্তোলন করতে পারবেন না। কেবল তারা স্ব স্ব এলাকায় কৃষি অফিস কর্তৃক অনুমোদিত সার ডিলার, বীজের ডিলার, কীটনাশকের ডিলার ও পোল্ট্রি ফিডের ডিলার থেকে ব্যাংকের জমাকৃত টাকা কার্ডের মাধ্যমে বিনিময় পূর্বক প্রয়োজন মতো মালামাল ক্রয় বা সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ন্যায্যমুল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা ও সহজ শর্তে কৃষি ঋণসহ ১০ ধরণের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা।
সরকারের ঘোষণা অনুযায়ী অতি অল্প সময়েই কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে জেনে কৃষকরা খুবই খুশী এবং আনন্দিত। তার মাঝেই টেকনাফ উপজেলার ৩টি ওয়ার্ডকে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় সীমান্তের কৃষকরা সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান,কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের ৩টি ওয়ার্ডে আধুনিক ও উন্নত পদ্ধতি সম্পন্ন জরীপ প্রক্রিয়ার আলোকে ডুর টু ডুর সার্ভের মাধ্যমে ১৬৯৮জন কৃষককে বাছাই করা হয়েছে। এই সকল কৃষকদের মাঝে আনুষ্টানিকভাবে কৃষি কার্ড বিতরণ করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...