প্রকাশিত: ১৬/০৬/২০২২ ৫:৫২ পিএম


কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১৫ আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩ টি ওয়ানশুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল, একটি থ্রি কোয়াটারগান। এছাড়া ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, মোক্তার হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারী। তিনি যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র বিক্রি করত তাদেরও তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer