প্রকাশিত: ২৮/০৪/২০২১ ২:৪৬ এএম

বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি (দম্পতি)কে আটক করা হয়েছে। এসময় ৫২ হাজার পিস ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র একটি (এলজি) ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

) গতকাল মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এলাকার মোহাম্মদ নুর, শফিক আলম ও জাহানারা বেগমের বাড়িতে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের সাথে একটি যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদ নুর ও নুরে জান্নাত নামে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এসময় ৫২ হাজার পিস ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বলেন, মাদকের বড় চালানের খবরের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় দুজনকে ইয়াবা, এলজি ও কার্তুজসহ আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer