প্রকাশিত: ২৫/১২/২০১৬ ১১:০৬ এএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে সাড়ে ৫১ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি। শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন জেটি ঘাট এবং ১ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির)-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেইট এলাকায় অবস্থান নেন। দুজনকে উঠে আসতে দেখে থামার সংকেত দিলে তারা একটি ব‌্যাগ ফেলে দৌড়ে পালায়। ওই ব‌্যাগে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে জেটি ঘাট এলাকা থেকে ১১ হাজার ৮২৭টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা আবুজার।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবা আসবে বলে খবর পেয়ে বিজিবি সদস‌্যরা জেটি ঘাটে অবস্থান নিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ৩/৪ জনকে আসতে দেখে থামার জন্য সংকেত দেন তারা। এসময় পাচারকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে ধরে বিজিবি সদস্যরা।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...