প্রকাশিত: ২০/০১/২০১৮ ৯:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

টেকনাফের বাহারছড়া থেকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ১৬ লক্ষ টাকা মুল্যের ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সৈয়দ সাজ্জাদুর রহমান জানান ‘২০ জানুয়ারি আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি আউট পোস্ট বাহারছড়ার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কন্টিজেন কমান্ডার এম শরিফুল পিও (মেড) এর নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক সিএনজিকে তল্লাশির উদ্দেশ্যে থামার নির্দেশ প্রদান করলে সিএনজিটি না থেমে এক পর্যায়ে রাস্তায় একটি কালো রঙের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্যাকেট থেকে কোস্ট গার্ড সদস্যরা ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer