প্রকাশিত: ১২/১২/২০২০ ২:৩১ পিএম

টেকনাফে খারাংখালী সীমান্ত হতে বড় ধরনের একটি ইয়াবার চালান আনার সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করে ১লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে।

১২ ডিসেম্বর (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে নতুন পাড়া শামসুদ্দিনের মৎস্য ঘেঁরের পাশে একটি বিশেষ টহল দল কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৬/৭জনের একটি দল মাঠ দিয়ে পশ্চিম দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার কারণে প্রজেক্টের পাশ দিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশী করে তাদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের পুটলা উদ্ধার করে। ভোর পর্যন্ত ঘটনাস্থল তল্লাশী করে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পরে পুটলাসমুহ ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩কোটি টাকা মূল্যমানের ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত এই ইয়াবার চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer