বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯/১০/২০২৪ ৮:২৩ এএম

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় থেকে আটক করা হয়।

আটক হওয়া একরামুল হক ফেনীর কাজিরহাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম। তিনি বলেন, ‘আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় হতদরিদ্র মহিলাদের থেকে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করেন একরামুল। ঘর তৈরি করার কথা বলে মদিনাতুল উলুম ফাউন্ডেশন বাংলাদেশের একটি ফরম ধরিয়ে দেওয়া হয়। বিকেলে তাকে আটক করে জনতা। তখন আমি চেয়ারম্যানকে অবহিত করে টেকনাফ সহকারী কমিশনার ভূমিকে হস্তান্তর করি।

এ বিষয়টি জানতে চাইলে টেকনাফ সহকারী কমিশনার ভূমি সাফকাত আলী বলেন, ‘টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় থেকে সেনাবাহিনী পরিচয়ে ঘর দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তিনি সেনাবাহিনীর পরিচয়ে বিভিন্ন জনকে মারধরও করেছেন। জিজ্ঞাসাবাদে একরামুল স্বীকার করেছে তিনি এসব কাজে জড়িত ছিলেন ‘

পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

তিনি বলেন, ‘এ সময় তার হাতে থাকা মদিনাতুল উলুম ফাউন্ডেশন বাংলাদেশের শতাধিক ফরম পাওয়া গেছে। যে ফরম দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি। এসব অপরাধের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারায় ১০০ টাকা জরিমানা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer