টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রেখে ব্যাপক মারধরের ঘটনা ...

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
টেকনাফে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। ২৯ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এসময় একটি মোবাইল ফোন ও জব্দ করা হয়। ধৃত ব্যাক্তি হচ্ছে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সুলতান আহমদের পুত্র মোঃ সলিম (২৫) । সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান ইয়াবা ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদের মাধ্যমে সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকার ঐ বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এসময় তাকে ইয়াবাস সহ আটক করা হয়। ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায়।
পাঠকের মতামত