প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:৩৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকার একটি মসজিদের ভেতরে গোপন বৈঠক করার অভিযোগে শিবিরের সভাপতিসহ ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে টেকনাফ থানার এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চেক বই ও কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার শিবিরের সভাপতি হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের দরবেশ আলীর ছেলে রবিউল আলম (২৪), একই এলাকার নুর হোসেনের ছেলে ইমতিয়াজ উদ্দিন (১৭), সিরাজুল ইসলামের ছেলে মনিরুল মোস্তফা (১৯), বাদশা মিয়ার ছেলে মো. সরওয়ার (২০), নুরুল কবিরের ছেলে মো. নুরুল আলম (১৯), মৃত আজিজুর রহমানের ছেলে মো. ইউছুফ (১৯), আবুল হাসেমের ছেলে ওয়াহেদুল ইসলাম (১৯), মৌলভীবাজার দক্ষিণপাড়ার মীর কাশেমের ছেলে আবদুর রহিম (১৮), মৃত হাজি কালা মিয়ার ছেলে আবদুর রহমান (১৮), আলী আকবরপাড়ার মোক্তার আহমদের ছেলে নাছির উদ্দিন (২৪), নুরুল নবী ছেলে মো. নুরুল আজিজ (২০) ও রঙ্গিখালীর মকবুল হোসনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২২)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শফিউল আজম জানান, মসজিদের ভেতর কিছু শিবিরকর্মী জমায়েত হয় এবং নাশকতা বৈঠকের গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

রাইজিংবিডি/

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer