প্রকাশিত: ১৩/০৫/২০১৬ ৩:৪৫ পিএম , আপডেট: ১৩/০৫/২০১৬ ৩:৫১ পিএম

11111উখিয়া নিউজ ডেস্ক::

টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাক থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। শুক্রবার ভোররাতে হামলা করে ১১টি অস্ত্র, ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভোররাত সাড়ে ৩টার দিকে মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলিবিদ্ধ আনসার ক্যাম্পের কমান্ডার আলী হোসেনকে (৫৫) ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আনসার সদস্য। দুর্বৃত্তরা আনসার ব্যারাক থেকে ৫টি চায়না রাইফেল, ২টি এসএমজি, ৪টি শর্টগান ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer