প্রকাশিত: ১৪/০৭/২০২২ ১:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান (এলজি), ২ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকাল ৫টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডি ব্লক এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতাররা হলেন, নয়াপাড়া ক্যাম্পের এমআরসি-৬২৭৪৭, শেড-৭২৮/৬, ব্লক-ডি এর বাসিন্দা নবি হোসেনের ছেলে মো. হোসেন(২২), এমআরসি-১৯৯৭৩, শেড-৭২৪/৭, ব্লক-ডি এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০) এবং এমআরসি-৫০২৬১, শেড-৭২৬/৩, ব্লক-ডি এর বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। এ সময় তাদের হেফাজত থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি), ২ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতাররা ক্যাম্প এলাকায় মাদক কারবারি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতার রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...