প্রকাশিত: ২১/০১/২০১৮ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা আবদুল মোতালেবের পুত্র মোঃ জলিল (২৬) মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ২১ জানুয়ারী সন্ধ্যায় টেকনাফের সাবরাং মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার যুব উন্নয়ন ঐক্য পরিষদের সদস্য মোঃ জলিল বিকালে বন্ধুদের সাথে সাবরাং মেরিন ড্রাইভ সড়কে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি অপারেশন মোঃ শফিউল আজম হাসপাতালে যান। রাতে এ রিপোর্ট লেখার সময় লাশ টেকনাফ হাসপাতালে রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer