ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...


কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক মো. শামীম (২০) কে আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় শামীমের খামার থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে খামারের উত্তর-পূর্ব দিক থেকে মাদকের চালানটি পাওয়া যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, আটক শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত