প্রকাশিত: ০৪/১২/২০১৭ ৮:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৬ এএম
Single Page Top

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
যথাসময়ে শিক্ষার্থীদের হাতে ২০১৮ শিক্ষা বছরের বিনা মুল্যের নতুন পাঠ্য পুস্তক পৌঁছে দিতে টেকনাফ উপজেলায় মাধ্যমিক স্তরের বই বিতরণ পুরো দমে চলছে। টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় টেকনাফ উপজেলা পরিষদ অডিটরিয়ামে মজুদকৃত বই মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসায় সরবরাহ দেয়া হচ্ছে। প্রতিদিন স্কুল ও মাদ্রাসা প্রধানগণ এবং প্রতিনিধি বিভিন্ন যানবাহন বোঝাই করে পাঠ্য পুস্তক নিয়ে যাচ্ছেন।

টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বে নিয়োজিত উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার জানান, ২০১৮ শিক্ষা বছরে শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যের নতুন পাঠ্য পুস্তক বিতরণের জন্য ইতিমধ্যেই ৪ লক্ষ ৩০ হাজার ৬৫ পিস বই বরাদ্দ পাওয়া গেছে। তম্মধ্যে মাধ্যমিক স্তরের ৬ষ্ট শ্রেনীর ৯৮ হাজার ৩৫০টি, ৭ম শ্রেনীর ১ লক্ষ ১৫ হাজার ৮৫০টি, ৮ম শ্রেনীর ৮৯ হাজার ৭০০টি, ৯ম শ্রেনীর ৫৭ হাজার ৩৬৫টি, মোট ৩ লক্ষ ৬১ হাজার ২৬৫টি। অপরদিকে ইবতেদায়ী ১ম শ্রেনীর ৯ হাজারটি, ২য় শ্রেনীর ১০ হাজার ৮০০টি, ৩য় শ্রেনীর ১২ হাজারটি, ৪র্থ শ্রেনীর ১৭ হাজারটি, ৫ম শ্রেনীর ২০ হাজারটি, মোট ৬৮ হাজার ৮০০টি।

তিনি আরও জানান, নতুন শিক্ষা বছরে শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যের নতুন পাঠ্য পুস্তক পৌঁছে দিতে সরকার এ বছর অনেক আগেই পাঠ্য পুস্তক সরবরাহ দিয়েছে। তবে কিছু কিছু শ্রেনীর কয়েকটি বিষয়ের পাঠ্য পুস্তক এখনও এসে পৌঁছেনি। পৌঁছা মাত্রই তা প্রতিষ্টান পর্যায়ে সরবরাহ দেয়া হবে। বার্ষিক পরিক্ষা শেষে নতুন শিক্ষা বছরে যথানিয়মে ভর্তির পর প্রতিষ্টান পর্যায়ে আনুষ্টানিকভাবে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে ২০১৮ শিক্ষা বছরের বিনা মুল্যের নতুন পাঠ্য পুস্তক তুলে দেয়া হবে।

উল্লেখ্য, প্রাথমিক স্তরের পাঠ্য পুস্তক বিতরণ এখনও শুরু হয়নি। আরও কয়েকদিন পরে প্রতিষ্টান পর্যায়ে বই বিতরণ শুরু হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer