প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ এএম

গিয়াস উদ্দীন ভুলু,টেকনাফ::
বিপুল পরিমান বিয়ার সহ দুই জনকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।
গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশে এস আই বিবেকানন্দ ও এ এস আই শাহজাহান সহ সঙ্গীয় ফোর্স ৬ এপ্রিল দিবাগত রাত ১ টার সময় টেকনাফ পৌরসভার কুলালপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে ৫১৫ ক্যান আমদানী নিষিদ্ধ মায়ানমারের বিয়ার সহ ২ জন আটক করে।
উদ্ধারকৃত বিয়ারের মূল্য দেড় লক্ষাধিক টাকা।
আটক দুই জন টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সাবের (৪৭) ও মৃত আজিজুর রহমান এর ছেলে আক্তার হোসেন (৫০)। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায়, দীর্ঘদিন ধরে তারা উভয়ে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে টেকনাফ থানার পুলিশ জিরো টলারেন্স। প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer