ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৪:২৯ পিএম , আপডেট: ১৪/০৭/২০২৫ ৪:৩১ পিএম

কক্সবাজারের টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত এই ঘটনার জেরে রোববার রাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

রোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটকরোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রোববার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। সুত্র,ইত্তেফাক

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...