প্রকাশিত: ০৪/০৬/২০২২ ২:৪৬ পিএম , আপডেট: ০৪/০৬/২০২২ ৬:৩৫ পিএম

(
কক্সবাজারের টেকনাফে বন্ধুর বিয়েতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কেরুনতলী গ্রামের হেডম্যান জহির আলমের ছেলে।

জানা যায়, টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামে জাফর আলমের ছেলে রফিক আলম ও নিহত শাহ আলম ঘনিষ্ঠ বন্ধু। শুক্রবার বন্ধু রফিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেল হতে ভারি বর্ষণ চলছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছে। সেসব তার টানা হয় ছাঁদের উপর দিয়ে। বৃষ্টিতে ছাঁদের উপর চালানো বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। সেই ছেঁড়া তারে স্পৃষ্ট হয় শাহ আলম। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রচুর বৃষ্টিতে কারেন্টের তাড় ছিঁড়ে যাওয়ায় বন্ধুর বিয়েতে আসা শাহ আলম বিদ্যুতের ছেঁড়া তার ঠিক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরিবারের তরফ থেকে কোন অভিযোগ করেনি। মরদেহ তাদের বাড়িতে রয়েছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer