প্রকাশিত: ৩১/০৩/২০১৯ ৭:৩৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩১ মার্চ) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভী বাজার আলী আকবর পাড়া এলাকার মিয়া হোছনের ছেলে মাহামুদুর রহমান (২৮) ও হোয়াইক্যং নয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার (২৫)।

এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। তারা হলেন- এসআই দিপক বিশ্বাস, এএসআই আমির ও কনস্টেবল শরিফুল।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজ ভোররাতে টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় ইয়াবা বিক্রির গোপন সংবাদ পায় পুলিশ। পরে সেখানে অভিযানে গেলে ইয়াবা বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এরপর পালিয়ে যায় ইয়াবা বিক্রেতারা। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরও জানান, ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় এলজি, ১৮ রাউন্ড কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer