বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ১২:৫৩ পিএম

সরকার পরিবর্তনের পর কক্সবাজারে টেকনাফে ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান করে ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০/৮০ জন আসামী করা হয়।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আওয়ামীলীগের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন সহ আরো বেশ কটি স্থাপনায় স’শ’স্ত্র হামলা চালায়। এতে ব্যাপক গো’লা’গু’লি ও ভাং’চু’রে’র পাশাপাশি দোকানপাট লু’ট’পা’ট করে।

এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি বলেন, ‘হাতে এজাহার পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer