প্রকাশিত: ২১/০২/২০২১ ১০:১৫ এএম

মোঃ আরাফাত সানী,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মাটিভর্তি সাতটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে বনবিভাগ।
শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা মিনাবাজারের দরবার পাহাড় ও আলী খালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক গুলো জব্দ করা হয়েছে। একটি চক্র আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহারের নাম দিয়ে পাহাড় কেটে মাটিগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছিল বলে অভিযোগ বনবিভাগের।

এ বিষয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ বলেন, উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের দুটি সংরক্ষিত বন কেটে রাস্তা তৈরী ও মাটি পাচারের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাটিভর্তি সাতটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়। পাহাড় কাটা এসব মাটি আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজে ও হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ইয়াবা কারবারি নুরুল কবিরের ইটভাটায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে শ্রমিকরা আমাকে জানান। মাটিভর্তি ট্রাকগুলো জব্দ করার প্রাক্কালে সেখানে অবস্থানরত জড়িত অপরাধীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

রেঞ্জ কর্মকর্তা আরো বলেন, অভিযানের সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা উপজেলা প্রকল্প কর্মকর্তার নির্দেশে পাহাড় কেটে এসব মাটি নিয়ে যাচ্ছিল বলে জানান। তবে প্রকল্প কর্মকর্তা এ বিষয়ে বনবিভাগকে পূর্বে থেকে কোন কিছু অবহিত করেননি। এ ব্যাপারে কর্তৃপক্ষের নির্দেশনামতে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer