
বিশেষ প্রতিবেদক::
টেকনাফের হ্নীলায় পানের দোকান থেকে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়িসহ মোঃ রাশেদ মিয়া (১৯) নামে একজনকে আটক করেছে বিজিবি। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের শিকদারপাড়ার বাসিন্দা জহুর আলমের ছেলে।
(আজ) গতকাল রোববার বেলা ১১টার দিকে ইয়াবা বড়ি গুলো উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম শিকদার পাড়ার কাঠের “স’ মিলের পার্শ্ববর্তী মো রাশেদ মিয়ার পানের দোকানে ইয়াবা পাচারের উদ্দেশ্যে মজুদের সংবাদ পায় বিজিবি। হীলা সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল ওই দোকানে গিয়ে তল্লাশি চালায়। দোকানের ডিপ ফ্রিজের পিছনে লুকিয়ে রাখা ইয়াবা ভর্তি একটি বড় আকারের প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটটি খুললে সেটির ভেতর থেকে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলা প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত