প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৭:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৮ এএম

টেকনাফ সংবাদদাতা::

টেকনাফে কওমী মাদরাসা পড়–য়া ছাত্রদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এলক্ষে ২ ফেব্রুয়ারী গোদারবিল মাদরাসা আনাস বিন মালিক ( রাঃ ) এর জামে মসজিদে বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত টেকনাফেস্থ ছাত্রদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামিয়া ইসলামীয়া পটিয়া’র ছাত্র আরিফুল ইসলাম রাফি’র সভাপতিত্বে, মোহাম্মদ ইব্রাহীমের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে শাহ পরীরদ্বীপ বড় মাদরাসার মুহতামিম মরহুম মৌলানা মোহাম্মদ হোসাইন আহমদের পুত্র শাহ পরিরদ্বীপ বড় মাদরাসার ছাত্র হাফেজ মাসউদূর রহমান, সাবরাং বড় মাদরাসার ছাত্র মেহাম্মদ নাসির,ও সাইদুল ইসলাম(সায়েম) মোহাম্মদ ইব্রাহিম, জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র আরিফুল ইসলাম রাফী,খাইরুল ইসলাম, আরিয়ান হাবিব জামিয়া ইসলামীয়া টেকনাফের ছাত্র ইলিয়াছ, আব্দুল মাজেদ, আব্দুল লতিফ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন ছাত্রদের ঐক্যবদ্ধ করতে এবং দ্বীনি সেবা মূলক কাজ করতে আমরা সকলে বদ্ধ পরিকর। টেকনাফ উপজেলার কওমি মাদরাসা ছাত্রদের নিয়ে একটি সমাজ সেবা মূলক অরাজনৈতিক দ্বীনি সংগঠন করাও প্রয়োজন। বৈঠকে উক্ত কমিটি গঠন প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা হয়। শেষে উপস্থিত সকলের বিশদ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৩০ জন সদস্য বিশিষ্ট নাফ বৃহত্তম কওমী ছাত্র সংগঠন নামে একটি কমিটি গঠন করা হয়। এতে জামিয়া ইসলামীয়া পটিয়ার ছাত্র আরিফুল ইসলাম রাফি সভাপতি, শাহ পরীর দ্বীপ বাহারুল উলুম বড় মাদ্রাসার ছাত্র মাসউদূর রহমান মো: ইব্রাহীম সহ সভাপতি, সাবরাং বড় মাদরাসার ছাত্র সাইদুল ইসলাম (সায়েম) সাধারন সম্পাদক, টেকনাফ বড় মাদরাসার ছাত্র আব্দুল লতিফ ,জামিয়া ইসলামিয়া পটিয়া’র ছাত্র খাইরুল ইসলাম যুগ্ম সম্পাদক,

টেকনাফ বড় মাদ্রাসার ছাত্র ইলিয়াছ ছোট সাংগঠনিক সম্পাদক, সাবরাং বড় মাদ্রাসার ছাত্র মেহাম্মদ নাসির সহ সাংগঠনিক সম্পাদক , টেকনাফ বড় মাদরাসার ছাত্র আব্দুল মাজেদ প্রচার সম্পাদক, জামিয়া পটিয়া মাদরাসার ছাত্র আরিয়ান হাবিব আবির সহ প্রচার সম্পাদক মনোনিত করা হয়।

মনোনিত নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া কামনা করেছেন। আল্লাহ যেন তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের খেদমত করার তাওফিক দান করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer