প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৩:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

টেকনাফ সংবাদদাতা :

টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া বেড়িবাধ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাফর আলম (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় (আজ) গতকাল সোমবার রাত আটটার দিকে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
নিহতের বড় ভাই ছৈয়দ আলম বাদী হয়ে দক্ষিণপাড়া এলাকার ইমাম হোসেনকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৮জন ও ৪জনকে অজ্ঞাতনামা আসামি করে টেকনাফ মডেল থানায় এ মামলাটি রুজু করেছেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও (এসআই) উপপরিদর্শক সাইফুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে নয়টার দিকে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের উলা মিয়া মিস্ত্রির ছেলে ও নৌকার মাঝি জাফর আলমকে দক্ষিণপাড়া বেড়িবাঁধ এলাকায় একদল দুবৃর্ত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...