প্রকাশিত: ৩০/০৫/২০২২ ১১:৩৩ এএম

মোঃ আরাফাত সানি, টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট ও বাধা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ১২০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, রবিবার (২৯ মে) সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকূলের বিভিন্ন জেলে ঘাটে ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য অফিস অভিযান চালিয়ে নিষিদ্ধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি মাছ জব্দ করে। তবে এ সময় কোন জেলেকে আটক করা যায়নি।

অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু। পরে অভিযানে জব্দকৃত জাল রবিবার রাতে ঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ১২০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেয়া হয় জানান।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লে: কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশা, টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও টেকনাফ নৌ-পুলিশের ওসি মো: নান্নু মিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সরকার ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer