প্রকাশিত: ১০/০৬/২০২২ ৮:১০ এএম

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সাবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জুয়েলার্স ও স্বর্ণকারের দোকানে দাম বেশি রাখার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর নের্তৃত্বে পৌরসভার লামার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সাথে ছিলেন র‌্যাব-১৫ এর একটি দল। অভিযান চলাকালীন সময়ে জুয়েলার্স ও স্বর্ণকারের দোকান গুলোতে
অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে মংখিং ওয়ান, ছিং চউ জুয়েলার্স, উলামং স্বর্ণকারসহ ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে প্রত্যেককে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (এসপি) আবু সালাম চৌধুরীসহ গণমাধ্যম কর্মীগণ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী বলেন,দীর্ঘদিনের অভিযোগে স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে হলে ভরিতে ১ আনার মূল্য ও মজুরি খরচ অতিরিক্ত পরিশোধ করতে হয়। অর্থাৎ এক ভরি স্বর্ণের চেইন তৈরিতে অতিরিক্ত ১ আনা স্বর্ণ কারিগরি ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়। সাথে মজুরি খরচতো আছেই।
সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের যৌক্তিক কোন আইন বা ডকুমেন্টস দেখাতে না পারায় এবং এভাবে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৩টি জুয়েলার্স ও স্বর্ণকারের দোকানকে জরিমানা করা হয়। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer