প্রকাশিত: ০৮/০৫/২০২১ ২:৫৬ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

(শনিবার) ৮ মে দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়ন উত্তর লম্বরী ০২ নং ওয়ার্ডস্থ মেরিন ড্রাইভ রোড হতে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তি টেকনাফ সদরে মধ্য গোদার বিল এলাকার ৬ নং ওয়ার্ডের মোঃ রফিক এর ছেলে ওসমান গনি (২৩)।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে১০০ (একশত) গ্রাম ক্রিস্টাল মেথ [মাদক, যার আনুমানিক মূল্য ১৫০০০০০/- (পনের লক্ষ) টাকা] ও ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer