জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০২/০৭/২০২৬ ৭:২২ এএম

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় টেকনাফ উপজেলা থেকে ১৩২৩জন ছাত্র/ছাত্রী অংশ নিচ্ছেন। এতে ৬শ ৭০জন ছাত্র ও ৬শ ৫৩জন ছাত্রী রয়েছেন। উপজেলার ৩টি কলেজ ও ৩টি মাদরাসার ছাত্র/ছাত্রীরা মোট ৪টি কেন্দ্রে বিভক্ত হয়ে পরীক্ষা দিবেন বলে জানাগেছে।
উপজেলা সুত্র জানায়, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন টেকনাফ ডিগ্রী কলেজের পরিক্ষার্থীরা। সেখানে ৪শ জন ছাত্র ৩৫৯ জন ছাত্রীসহ মোট ৭৫৯জন পরিক্ষার্থী অংশ নিবেন। হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৭জন ছাত্র ১৫৫জন ছাত্রীসহ মোট ২৯২জন পরিক্ষার্থী অংশ নিবেন। রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসা ও জমিরিয়া দারুল কোরআন আলিম মাদরাসার ৭৬জন ছাত্র ১শ ২০জন ছাত্রীসহ মোট ১৯৬জন পরিক্ষার্থী অংশ নিবেন। এছাড়া টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৫৭জন ছাত্র ১৯জন ছাত্রীসহ ওই কেন্দ্রে মোট ৭৬জন পরিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন।
ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেই ৪টি কেন্দ্রের ৪জন কর্মকর্তা নিয়োজিত করেছেন উপজেলা প্রশাসন। দেখা গেছে, এজাহার বালিকা কেন্দ্রে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও টেকনাফ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপ সহকারী প্রকৌশলী রুপক ইসলামকে নিয়োজিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, সুশৃংখল ও সম্পুর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের নিমিত্তে ইতিমধ্যে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা/তদারকি কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এছাড়া প্রতিদিন কেন্দ্র ও কেন্দ্রের বাইরে সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...