প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লক্ষ পিস ইয়াবা মামলার পলাতক আসামীকে আটক করেছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন ‘১৭ মার্চ ভোররাত ৩টার দিকে টেকনাফ এসআই মাহির উদ্দিন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের খোনকার পাড়ায় অভিযান চালিয়ে মৃত সোনা আলীর পুত্র আবুল কালামকে (২৯) আটক করে। ২০১৭ সালের ৩০ নভেম্বর দুপুরে খোনকার পাড়া মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে জেলেদের নৌকায় ইয়াবার চালান খালাসের খবর পেয়ে থানা পুলিশের বিশেষ টহল দল সী-বীচে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা এবং ২টি হস্তচালিত নৌকা উদ্ধার করেছিল। খোনকার পাড়ার মৃত আশরাফ উজ জামানের পুত্র মোঃ রশিদ (৩৮), সোনা আলীর পুত্র আবুল কালাম, আবুদল হকের পুত্র মোঃ ইসমাঈল প্রকাশ মেসি, ফরিদ সওদাগরের পুত্র মোঃ আবছার, মৃত অলি আহমদের পুত্র মোঃ ইসমাঈল ও মৃত হাকিম আলীর পুত্র বদিউর রহমানকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার আসামী দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছে’।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer