ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১০/২০২৪ ৩:৩৬ পিএম

কক্সবাজার টেকনাফে ৩২০০ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আশরাফ আলী (২৪) টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে ছাত্রদল নেতা আশরাফকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ছাত্রদল নেতা তার এক সহযোগীসহ এ কাজে সংশ্লিষ্টতার দায় স্বীকার করেছেন। দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এদিকে, টেকনাফ পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের নেতা ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় টেকনাফজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...