প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ১১:০২ এএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ::

টেকনাফের হ্নীলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ দোকানদারকে জরিমানা করেছে ইউএনও। ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে বিজিবি ২ ব্যাটালিয়নের জোয়ানরা হ্নীলা বাস ষ্টেশনে মোবাইল কোর্ট অভিযান
পরিচালনা করেন। এ সময় হ্নীলা বাস
ষ্টেশনের নুর মুহাম্মদের মালিকানাধীন
রিনা ষ্টোর, ভাই সুপার মার্কেটের শেখ
আহমদের মালিকানাধীন দোকান, নুরুল আলম
নুরুর মালিকানাধীন শাহীন ষ্টোর ও লাল
মিয়া সওদাগরের দোকানে অভিযান
চালিয়ে শেখ আহমদের দোকান ও নুর
মোহাম্মদের দোকান হতে বিপুল পরিমাণ
মিয়ানমারের সিগারেট ও কনডম উদ্ধার
করে। অবৈধ সিগারেট রাখার দায়ে নুর
মোহাম্মদকে ১৫ হাজার টাকা ও শেখ
আহমদকে ১০ হাজার টাকা নগদ জরিমানা
করা হয়। পরে উদ্ধারকৃত সিগারেট ও কনডম
গুলো ২-বিজিবির জোয়ানদের
সহযোগিতায় হ্নীলা বাস ষ্টেশনে উপস্থিত
জনসমাগমে প্রকাশ্যে আগুণে পুড়ে ধ্বংস
করা হয়।এ ব্যাপারে ইউএনওকে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer