ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার বাহারছড়া শীলখালী মৌজার মেরিন ড্রাইভস্থ আচারবনিয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ১৪শতক সরকারী খাস জমির উপর নির্মাণ করা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে উক্ত জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এসময় কাননগো মোঃ মুসা, সার্ভেয়ার মোঃ দেলোয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জাব্বারসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা সংবাদের সত্যতা নিশ্চিত করেন। #
পাঠকের মতামত