প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, কিরিচ, করাতসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ঝিমংখালীর মৃত সোলতান আহমদ প্রকাশ পেঠান আলীর পুত্র ডাকাত মিজানুর রহমানের (৩৫) বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রবিবার ২৯ অক্টোবর দুপুর ১ টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সোহেল আহমদ ও টেকনাফ মডেল থানার এএসআই ছালেহ আহমদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে ঝিমংখালীর মৃত সোলতান আহমদ প্রকাশ পেঠান আলীর পুত্র ডাকাত মিজানুর রহমান (৩৫) এর বাড়ির শয়ন কক্ষে বিশেষ তল্লাশী অভিযান চালিয়ে বালিশের নিচ হতে একটি দেশীয় তৈরী অস্ত্র, কিরিচ, করাতসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন ‘তদন্ত স্বাপেক্ষে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে’।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer