৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

হেলাল উদ্দিন, টেকনাফ:
টেকনাফে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ১৯ হাজার ৫শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (৫এপ্রিল) ভোররাত ২টার দিকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিজিবি ঝিমংখালী বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম মোরাপাড়ায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিতাক্ত অবস্থায় ব্যাগভর্তি ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৯ হাজার ৫শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন
সদরে জমা রাখা হয়েছে।
পাঠকের মতামত