প্রকাশিত: ১৫/০৪/২০২০ ১১:২০ পিএম , আপডেট: ১৬/০৪/২০২০ ৯:২৪ এএম


টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করা হয়। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলার ইউএনও মো.সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে আবার ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে বেশির ভাগ নারী ও শিশু ছিল।

উদ্ধার হওয়া রোহিঙ্গা মো.জোবাইর বলেন, গত দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়ার পথে রওয়ানা দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান ছিলাম। এখন ট্রলারে ৩৪২ জন রয়েছে। তাদের ট্রলারে ২৮ জন মারা গেছে। তার বাড়ি টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer