প্রকাশিত: ০১/১২/২০১৬ ৭:২৫ এএম
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::teknaf-pic-301116-2
টেকনাফের একমাত্র জাতীয় বলী আলম (৪০) আর নেই। ৩০ নভেম্বর ভোর রাতে গুরুতর অসুস্থ হলে পরিবার তাকে চিকিৎসা সেবা দিতে কক্সবাজার হাসপতাল নিয়ে যাওয়া হয়। সকাল আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হোয়াইক্যং বালুখালী গ্রামের মৃত সৈয়দ বলির ছেলে। বাদে আছর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর তিন ছেলে ও দুই মেয়ে , ভাইবোনসহ আতœীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলম বলীর পিতা বিখ্যাত সৈয়দ বলি নামে পরিচিত ছিল। কিংবদন্তি আছে বাংলাদেশের কোন বলিই সৈয়দ বলীর পিঠ মাটিতে ঠেকাতে পারেননি অর্থাৎ পরাজিত করতে পারেননি। আলম বলী পিতা থেকে কলা কৌশল রপ্ত করে ১২ বছর বয়স থেকে বলী খেলেন। ব্যক্তি জীবনে ১০২ এবং ১০৩তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন এবং এর আগেও একবার চ্যাম্পিয়ন পদ লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ১৪১৭ বঙ্গাব্দ বৈশাখী উৎসবের বলীখেলা ও কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...