রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ৯:২১ এএম , আপডেট: ০৩/০৭/২০২৩ ৯:২৩ এএম

টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে শামলাপুর গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে এলজিইডি সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তিন বছরের শিশু আফনান ঘটনাস্থলে প্রাণ হারান। ইতিবাইকটি চালাচ্ছিল একজন ১২ বছর বয়সী শিশু চালক। চালকের অদক্ষতার কারণেই এই দূর্ঘটনা হয় বলে নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেন। ঘাতক ইজিবাইকের মালিক বাহারছড়া-হোয়াইক্যাং ঢালারমুখ এলাকার নুর নবী। সেই দীর্ঘদিন ধরে তিনি শিশু চালাকের মাধ্যমে টমটম চালিয়ে আসছেন।

নিহত শিশু আফনান বাহারছড়ার স্থানীয় জাহাজপুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের পূত্র। এই ঘটনায় নিহত শিশু আফনানের নানা ও দাদার পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ মা কখনো হুঁশ বা কখনো বেহুঁশ পড়ছেন।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান জানান শিশু আফনানকে চাপা দেওয়া ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিক্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...