ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৭/২০২৪ ৫:০২ পিএম

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের নির্দেশে গতকাল বুধবার এ সম্পদ জব্দ করা হয়। টেকনাফ থানার ওসিকে এ সম্পদের তদারকি কর্মকর্তা (রিসিভার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত হোসেন আহম্মদের ছেলে। জব্দ সম্পদের মধ্যে আছে– টেকনাফ পৌর এলাকায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ৩৩ শতাংশ জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ১৬ লাখ টাকা মূল্যের বাড়ি শ্রেণির জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যের চারতলা ভবনসহ ১২ শতাংশ জমি, ২১ লাখ ৮ হাজার টাকা মূল্যের জমিসহ একটি দোকান, ২২ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩৮ লাখ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের জমিসহ বসতবাড়ি, ৩০ লাখ টাকা মূল্যের ভবন।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...