প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ১০:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৬ পিএম

সাইফুল মাহমুদ
চট্টগ্রাম;;
সীতাকুণ্ডের বার আউলিয়ার ঘোড়ামরা এলাকায় গোপন সংবাদের সূত্রে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদারের নেতৃত্বে পুলিশ ঢাকামূখী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৩ শত পিস ইয়াবাসহ আবদুল গফুর (৪৫) নামে একজনকে আটক করেছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদে ঢাকামূখী শ্যামলী পরিবহনের বাসে পুলিশ তল্লাসী চালালে বাসের যাত্রী গফুর তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পুলিশ তাকে আটক করে বিশেষ ব্যবস্হায় মল ত্যাগের মাধ্যমে পেট থেকে ২ হাজার তিনশত পিস ইয়াবা বের করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আবদুল গফুর কক্সবাজার জেলার, টেকনাফ থানার জাহালীয়া পাড়ার মৃত আমির আহমদের পুত্র।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer