প্রকাশিত: ৩০/০৩/২০১৯ ৮:১০ এএম
ওসি প্রদীপ

পরিবর্তন::
টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ ২ লাখ ইয়াবাসহ বিজিবি ও র‌্যাবের হাতে আটক হওয়া গুজব ফেসবুকে ছড়ানো হচ্ছে। এ নিয়ে টেকনাফসহ পুরো কক্সবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইয়াবা ‘মুক্ত সমাজ চাই’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই গুজব ছড়ানো হচ্ছে।

টেকনাফের ওসি আটকের গুজব ছড়ানো ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন।

শুক্রবার বিকেলে ‘ইয়াবা মুক্ত সমাজ চাই’ ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়

“নিখোঁজ সংবাদ!!!

টেকনাফ থানার ওসি এখন কোথায়, র‌্যাবের হাতে নাকি বিজিবির হাতে!

শুনা যাচ্ছে, ২০০০০০ ইয়াবা ট্যাবলেট বেচাকিনা করার সময় হাতে নাতে ধরা পরে র‌্যাব আর বিজিবির হাতে, এমন কথা শুনা যাচ্ছে টেকনাফের অলিগলিতে। মনে রাখবেন আল্লাহ কাজ আস্তে ধীরে, টেইলার দেখছেন পিকচার আবি বাকি হে ভাই!!!”

মাদকের ট্রানজিট পয়েন্ট টেকনাফে অক্টোবর যোগদান করেন প্রদীপ কুমার দাশ। টেকনাফ থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে পুলিশ। এই সময় পুলিশের অভিযানে মারা গেছে অসংখ্য শীর্ষ ইয়াবা পাচারকারী। গুড়িয়ে দেয়া হচ্ছে টেকনাফের মাদক পাচারকারীদের প্রসাদ।

অভিযানের এক পর্যায়ে গত ফেব্রুয়ারিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ১০২ জন শীর্ষ ইয়াবা গডফাদার ও ব্যবসায়ী।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন জানান, ফেসবুকে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। মূলত টেকনাফের পুলিশের মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই ইয়াবা ব্যবসায়ীরা এই অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। যেই ফেসবুক থেকে এই প্রচারণা করা হচ্ছে ও যারা এই মিথ্যা প্রচারণা উস্কে দিচ্ছে তাদের শনাক্ত করতে পুলিশের একাদিক ইউনিট কাজ করছে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer