প্রকাশিত: ২৮/১২/২০২১ ১০:৩৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অনুশাসন দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। সকল চিঠিপত্রের গায়ে মাকদকবিরোধী লেখা থাকার পরামর্শ দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম যেন এর ক্ষতিকর দিক নিয়ে প্রচারণা চালায় এবং মাহফিলে, ক্লাসেও মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে বলে মত দেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। ভারত ও মায়ানমার থেকে আসে। মায়ানমার থেকে বন বা সাগর হয়ে দেশে মাদক ঢোকে। আর তাতে যত্রতত্র মাদক মিলছে। টেকনাফের অধিবাসীরা ইয়াবাকে ওষুধ মনে করে। মাদক নির্মূলে বর্ডার রুট করা হচ্ছে। ভবিষ্যতে কঠোর থেকে আরও কঠোরতর হবে বলে বার্তা দেন তিনি।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...