নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/১০/২০২৬ ৮:৪২ পিএম

মধ্যপ্রাচ্যের কাতারে প্রবাসী বাংলাদেশিদের ১৬ হাজার কাতারি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়াপালংয়ের মো. আরাফাতের বিরুদ্ধে। এ ঘটনায় দেশে ফিরে উল্টো মির কাশেমের পরিবারের সদস্যদের গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার রাজাপালং ইউনিয়নের খালকাছাপাড়া এলাকার বাসিন্দা মির কাশেমের ছেলে ইব্রাহিম আরাফাত শাহারিয়া ।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়াপালং, ৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র মো. আরাফাতের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বাবা মীর কাশেম জীবিকার সন্ধানে কাতারে অবস্থান করছেন। গত ২২ সেপ্টেম্বর তিনি এক ব্যক্তিকে বৈধ ভিসায় কাতারে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি তাঁর তত্ত্বাবধানে একই কক্ষে থাকতেন।

অভিযোগে বলা হয়, কাতারে মীর কাশেমের অনুপস্থিতির সুযোগে ওই ব্যক্তি তাঁরসহ আরও ১০ থেকে ১২ জন প্রবাসীর ব্যাগে রাখা ১৬ হাজার কাতারি রিয়াল নিয়ে যান। পরে ২০ অক্টোবর তিনি বাংলাদেশে ফিরে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, দেশে ফেরার পর অভিযুক্ত দুজন ২০ অক্টোবর সকাল ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের খালকাছাপাড়ায় তাঁদের বসতঘরের সামনের সড়কে এসে তাঁর বাবাকে উদ্দেশ করে গালিগালাজ করেন। এ সময় ঘটনার কারণ জানতে চাইলে তাঁকেও ও তাঁর মাকেও গালিগালাজ করা হয়।

এ ছাড়া চুরি করে এসে  ভিসার টাকা ফেরত দেওয়ার দাবি তুলে তাঁদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীর খালুকেও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...