প্রকাশিত: ১০/০১/২০১৯ ২:০৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিকাশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি টেলিভিশন সাংবাদিকতা সবার জন্য বিকশিত করেছেন।

গত দশ বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, অনলাইন পত্রিকা সমূহ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে গণমাধ্যমে বিরাজমান বিভিন্ন ত্রুটির বিষয়ে করণীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...