প্রকাশিত: ১০/০৬/২০১৬ ৩:৫২ পিএম

ঢাকা: জঙ্গি দমনে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম রাতে ৯ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানা, নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা ও  চাঁদাবাজ রয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে রংপুরে বিভিন্ন মামলায় ১৬২ জন, সিলেটে ১৫১ জন, দিনাজপুরে ১০০ জন, টাঙ্গাইলে ৬৮ জন, যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৫৭ জন, রাজশাহীতে ৩১ জন, নাটোরে ২৭ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ১৭ জন এবং নোয়াখালীতে ৫জনকে আটক করা হয়।

এছাড়াও আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রথম রমজান থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শপিংমল, বাস ও লঞ্চ টারমিনালকেন্দ্রিক চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি, রেলস্টেশন, বাস ও লঞ্চ টারমিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধেও কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শীর্ষ নিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer